anb24.net
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি’—নারী উদ্যোক্তাদের প্রাপ্য স্বীকৃতি চাইলেন তানিয়া ওয়াহাব

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন নারী উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, প্রাপ্য স্বীকৃতির প্রত্যাশা।

মানসিক বিপর্যয় কাটিয়ে মালদ্বীপে সার্ক বিজনেস কাউন্সিলের সভায় অংশগ্রহণ; নারী উদ্যোক্তাদের অবদান ও সম্মান নিয়ে তুলেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন

মালদ্বীপে অনুষ্ঠিত সার্ক বিজনেস কাউন্সিলের সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নির্বাহী কমিটির (ইসি) সদস্য তানিয়া ওয়াহাব। ব্যক্তিগত মানসিক বিপর্যয় কাটিয়ে আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের অবদান, আত্মমর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তানিয়া ওয়াহাব জানান, সম্প্রতি তিনি ভয়াবহ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে সময় কাটিয়েছেন। কয়েক দিন বাসা থেকে বের হননি, ঠিকমতো খাওয়াদাওয়াও করেননি। এমনকি দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা মালদ্বীপ সফর বাতিল করার কথাও ভেবেছিলেন।
তবে কয়েক দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, কোনো অন্যায় না করেও কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? এরপর তীব্র ভার্টিগোর মধ্যেও নিজেকে প্রস্তুত করে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।
নিজের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় শূন্য থেকে শুরু করে বাবা, স্বামী, ভাই, পরিবার কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তির অনুগ্রহ ছাড়াই নিজের অবস্থান তৈরি করেছেন। একজন নারী ভালো অবস্থানে পৌঁছালে অনেকের মনে নানা প্রশ্ন ও নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে কে কী ভাবল কিংবা কী গল্প তৈরি করল, তা নিয়ে আর ভাবতে চান না তিনি।

নারী উদ্যোক্তাদের অবদান নিয়ে প্রশ্ন


আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ আড্ডার একটি অংশে নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক অঙ্গনে অবদান ও স্বীকৃতি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তানিয়া ওয়াহাব।
তিনি প্রশ্ন রাখেন, বিদেশের মাটিতে উদ্যোক্তা হিসেবে কাজ করে যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তাদের অর্জন কেন গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায় না?
তার ভাষায়, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের কেউ অংশ নিলে সংবাদ হয়, খেলায় বাংলাদেশ জিতলে শিরোনাম হয়—এটি অবশ্যই হওয়া উচিত। কারণ তারা দেশের গর্ব। কিন্তু বিদেশের মাটিতে যারা উদ্যোক্তা হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, তাদের অর্জনও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন।
তিনি বলেন, উদ্যোক্তারা দেশীয় পণ্য তৈরি করছেন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছেন, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তাদের শ্রম ও প্রচেষ্টার মধ্য দিয়েও বিশ্বে বাংলাদেশের পরিচিতি তৈরি হচ্ছে।
তানিয়া ওয়াহাবের মতে, সৌন্দর্য প্রতিযোগিতার একটি মুকুট হয়তো স্বল্প সময়ের জন্য একটি দেশকে পরিচিত করে, কিন্তু একজন উদ্যোক্তা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন। কারখানা, দোকান, অনলাইন ব্যবসা কিংবা মাঠপর্যায়ে প্রতিনিয়ত সংগ্রাম করেও উদ্যোক্তারা কাজ করে যাচ্ছেন। তাদের হয়তো প্রচারের আলো প্রয়োজন নেই, কিন্তু প্রাপ্য সম্মান ও স্বীকৃতি অবশ্যই প্রয়োজন।

দেশের জন্য কাজ করার প্রত্যয়

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে নিজের দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের অর্জন হিসেবে উল্লেখ করেন তানিয়া ওয়াহাব।
তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, আবেগপ্রবণতা কাটিয়ে আরও শক্ত মানুষ হয়ে দেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করতে চান।
তার বক্তব্যে উঠে এসেছে নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরতা, অর্থনৈতিক অবদান, আন্তর্জাতিক পরিচিতি এবং রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতির প্রত্যাশা।

প্রতিবেদন: মোহাম্মদ মাহামুদুল
মালদ্বীপ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদ

3

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের আংশিক কমিটি পুনর্গঠন, সভাপতি

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, ১০০ পিস ইয়

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

ক্ষমতার দাপট নয়, জনগণের অধিকারই হোক রাষ্ট্র পরিচালনার মূল শক

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে অভিযোগ, দীর্ঘদ

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

12

ধর্মীয় উগ্রবাদ রোধে কার্যকর পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় আসতে

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

আজ ঢাকায় আত্মপ্রকাশ হচ্ছে ‘মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড

18

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20