কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে মোট ১১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর শনিবার দুপুর ও রাতে উপজেলার পৃথক দুটি স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে কাজী মার্কেটের পূর্ব পাশে একটি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের একটি দল। এ সময় ৩ কেজি গাঁজাসহ নাজমা বেগম (৩৬) ও মো. ওয়াসিম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় রবি কন্ট্রাক্টরের বাড়ির পশ্চিম পাশের কাঁচা সড়কে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসআই মো. শামীম হোসেন ও এএসআই নুর-আল আহসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. আবু তাহের ওরফে ফারুক (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ১১ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশ গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জ
1
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন
2
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
3
বদলে যাওয়া ক্যাম্পাস
4
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত
5
ক্ষমতার দাপট নয়, জনগণের অধিকারই হোক রাষ্ট্র পরিচালনার মূল শক
6
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য
7
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল
8
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের
9
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট