anb24.net
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান

মারুফ হোসেন -
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির উপদেষ্টা ও পীরযাত্রাপুর  ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান। 
 শতাধিক নেতাকর্মী নিয়ে বুড়িচং দলীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বৃহস্পতিবার  (২৬ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে শতাধিক নেতাকর্মী নিয়ে বুড়িচংয়ের বিভিন্ন  সড়কে মিছিল করেন মো. মিজানুর রহমান। মিছিলটি বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুর্দিনে রাজপথে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে হয়রানি ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো দূরে সরে যাননি।
তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। পীরযাত্রাপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,  পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক কামরুল হাসান নাসিম,  বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক পীরযাত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এড. ময়নাল হোসেন বিএনপির নেতা খোরশেদ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

সিঙ্গাপুর এয়ারলাইনসে বিমানবালাকে যৌন হয়রানি ও পুলিশকে থুতু,

3

এস ইসলামের মালিক শফিকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, টাকা ফে

4

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

5

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বারবার কারা নির্যাতিত বিএনপি নে

10

২৫ লাখ টাকার জালিয়াতি মামলায় কারাগারে শামীম আল মামুন বাদল

11

নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশ গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জ

12

মাদক ও চোরাকারবারি বন্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে লিংক রোড নির

13

আমরাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি’—নারী উদ্যোক্তাদের প্রাপ্য

14

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, ১০০ পিস ইয়

15

ঢাকায় ‘মানবদীপ্তি’র আত্মপ্রকাশ, নেতৃত্বে অ্যাডভোকেট হাবিবুল

16

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20