সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: anb24.net | প্রিন্টের সময়: ১৯ অক্টোবর, ২০২৬, ০৪:৩০ এএম
নিখোঁজ বাংলাদেশি নাফিস ইস্কান্দার, ফিনল্যান্ডে সন্ধান চায় পুলিশ
ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ নাফিস ইস্কান্দার গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১২ অক্টোবর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে খুজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ফিনল্যান্ডের পুলিশ।
ফিনল্যান্ডের সংবাদমাধ্যম এমটিভি উতিসেত ও টাম্পেরে টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে সর্বশেষ ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা যায়।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
বাংলাদেশি কমিউনিটির সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী, নাফিস ইস্কান্দার টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে এই যাত্রাপথের বিস্তারিত তথ্য পুলিশের প্রকাশিত বিবরণ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
পুলিশের দেয়া বর্ণনা অনুযায়ী, নিখোঁজ ব্যক্তির উচ্চতা প্রায় ১৫৬ সেন্টিমিটার। তার মাথায় চুল নেই এবং মুখে ঘন দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ক্রিম বা হালকা বাদামি রঙের হুডি এবং পিঠে একটি কালো ব্যাকপ্যাক থাকতে পারে।
তিনি কালো রঙের একটি অডি এ৭ (Audi A7) গাড়ি ব্যবহার করে থাকতে পারেন। গাড়িটির নিবন্ধন নম্বর EOH-738।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচল করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তিনি বর্তমানে ফিনল্যান্ডের যেকোনো স্থানে অবস্থান করতে পারেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছে না পুলিশ।
এদিকে ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের, বিশেষ করে ট্যাক্সিচালক ও খাবার সরবরাহের কাজে নিয়োজিত ব্যক্তিদের, চলাচলের সময় নিখোঁজ ব্যক্তি কিংবা তার গাড়িটি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
নাফিস ইস্কান্দার কিংবা তার গাড়ি সম্পর্কে কোনো তথ্য থাকলে সরাসরি পুলিশের 046 922 4651 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো যাবে। এ ছাড়া vakivaltavihjeet.helsinki@poliisi.fi ঠিকানায় ইমেইল পাঠানো যাবে।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি ফিনল্যান্ডে বসবাসরত সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
তথ্যসূত্র: ফিনল্যান্ড পুলিশ, এমটিভি উতিসেত, টাম্পেরে টুডে
আপনার কি নিজস্ব নিউজ পোর্টাল দরকার?
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্যাপন
২৩ জুলাই, ২০২৬বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত
২৩ জুলাই, ২০২৬রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৩ জুলাই, ২০২৬বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন
২৩ জুলাই, ২০২৬লাইফ সাইকেল
২৩ জুলাই, ২০২৬মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার
২৩ জুলাই, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
নিখোঁজ বাংলাদেশি নাফিস ইস্কান্দার, ফিনল্যান্ডে সন্ধান চায় পুলিশ
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।