google.com, pub-6637782159842896, DIRECT, f08c47fec0942fa0

মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

00:00
00:00
মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

কক্সবাজারের কুতুবদিয়ায় মব সৃষ্টি করে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমানকে (৪৫) আবার গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর একটি দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিজানুর রহমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীপাড়া এলাকার বাসিন্দা। সন্ধ্যায় তাঁকে কুতুবদিয়া থানায় আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাঈদুল হক বলেন, গত রোববার রাত ১০টার দিকে উত্তর ধুরুং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় নেওয়ার পথে একদল ব্যক্তি মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায় এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করে মামলা করে। পরে মিজানুর রহমানকে ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ করে মিজানুর রহমানের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীর একটি দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআই সাঈদুল হক বলেন, মিজানুর রহমানকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলাসহ তাঁর বিরুদ্ধে থাকা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সূত্র: প্রথম আলো

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

ANB24 লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?

আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২৯ রবীউস সানী, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --
1
রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

2
ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ

ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ

3
মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর

মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর

4
চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

5
ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

6
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

7
রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

8
(no title)

(no title)

9
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

10
বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

ANB24 লাইভ টিভি