ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জিরা বহনকারী ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পুলিশের একটি দল গজারিয়া এলাকায় একটি ট্রাক আটক করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে থাকা ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। পরে জিরাগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউদপাড়া গ্রামের মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. সুরুজ মিয়া।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’
1
বুড়িচংয়ে পাঁচ শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি ও সম্মাননা প্র
2
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ
3
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন
4
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
5
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ