google.com, pub-6637782159842896, DIRECT, f08c47fec0942fa0

মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

লটারিতে ৫২ ইউপি সচিব বদলি, ডিসি বললেন স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

00:00
00:00
লটারিতে ৫২ ইউপি সচিব বদলি, ডিসি বললেন স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে আয়োজিত এ প্রক্রিয়ায় ৫২ জন সচিব অংশ নেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।...

ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে আয়োজিত এ প্রক্রিয়ায় ৫২ জন সচিব অংশ নেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার পাঁচটি উপজেলার ৬১টি ইউনিয়ন পরিষদে মোট ৬২টি সচিবের পদ রয়েছে। বর্তমানে ৫৭ জন সচিব দায়িত্ব পালন করছেন, আর পাঁচটি পদ শূন্য রয়েছে। কর্মরত ৫৭ জনের মধ্যে ৫২ জন বদলি কার্যক্রমে অংশ নেন।

আরও পড়ুন

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

এর মধ্যে ৪৫ জন নিজ নিজ উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য লটারিতে অংশগ্রহণ করেন। এছাড়া আবেদন ও যৌক্তিক কারণ বিবেচনায় সাতজনকে অন্য উপজেলায় পদায়নের সুযোগ দেওয়া হয়। তারাও একই লটারিতে অংশ নেন।

জেলা প্রশাসন জানায়, কর্মরত বাকি পাঁচজনের মধ্যে চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদের বদলি কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। অপর একজনকে প্রশাসনিক কারণে এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বদলি কার্যক্রমে কোনো ধরনের প্রভাব, তদবির বা পক্ষপাতের সুযোগ না রাখতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছভাবে লটারির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বদলিকৃত সচিবদের ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডিএমপির দুই থানার ওসি বদলি

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি কার্যক্রম নীতিমালার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ সচিবদের বদলির ক্ষেত্রেও কোনো ধরনের ব্যক্তিগত প্রভাব বা সুপারিশের সুযোগ রাখা হয়নি। লটারির মাধ্যমে পদায়নের ফলে সব কর্মকর্তা সমান সুযোগ পেয়েছেন, যা প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়াবে।

তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে দক্ষ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই জেলা প্রশাসনের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও স্বচ্ছ ও ন্যায়সংগত পদ্ধতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

এমডিএএ/ইএ

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

২৩ জুলাই, ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

২৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২৩ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

২৩ জুলাই, ২০২৬
বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

লাইফ সাইকেল

২৩ জুলাই, ২০২৬
লাইফ সাইকেল

মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

২৩ জুলাই, ২০২৬
মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

ANB24 লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?

আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২৯ রবীউস সানী, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --
1
রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

2
ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ

ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ

3
মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর

মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর

4
চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

5
ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

6
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

7
রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

8
(no title)

(no title)

9
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

10
বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

ANB24 লাইভ টিভি