google.com, pub-6637782159842896, DIRECT, f08c47fec0942fa0

মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

নদীর যে মাছকে বলা হয় স্রোতের রাজকন্যা

00:00
00:00
নদীর যে মাছকে বলা হয় স্রোতের রাজকন্যা

পিঠের ওপর বিশাল একটি পাখনা থাকে। দেখতে অনেকটা ছোট নৌকার পাল। স্রোতে ভাসতে ভাসতে যখন পাখনা দোলে, তখন রঙের খেলা শুরু হয়। সবুজ, বেগুনি ও লালের ঝিলিক একসঙ্গে চোখে পড়ে

স্কটল্যান্ডের কোনো নদীর পাড়ে দাঁড়ালে মাছশিকারিকে বলতে শোনা যায়, ‘আজ লেডি ধরতে এসেছি।’ শুনে মনে হতে পারে, কোনো রূপকথার গল্প বলছে সে। কিন্তু নয়, এটি আসলে একটি মাছের নাম। গ্রেলিং নামের এই মাছের বৈজ্ঞানিক নাম Thymallus thymallus। আর ডাকনাম ‘লেডি অব দ্য স্ট্রিম’, বাংলায় ‘স্রোতের রাজকন্যা’।

এই নামের পেছনে একটি কারণ আছে। পিঠের ওপর বিশাল একটি পাখনা থাকে। দেখতে অনেকটা ছোট নৌকার পাল। স্রোতে ভাসতে ভাসতে যখন পাখনা দোলে, তখন রঙের খেলা শুরু হয়। সবুজ, বেগুনি ও লালের ঝিলিক একসঙ্গে চোখে পড়ে। গায়ের রং রুপালি–ধূসর। ছোট অবস্থায় কিছুটা সবুজাভ আভা থাকে, সঙ্গে নীলচে কিছু ফুটকি। বড় হলে লম্বায় ৬০ সেন্টিমিটার, আর ওজনে সাত কেজির কাছাকাছি হতে পারে এই মাছ। ২০১৯ সালে ডরসেটে এক শিকারি চার পাউন্ড আট আউন্স ওজনের একটি গ্রেলিং ধরেছিলেন। সেই অঞ্চলের জন্য এটি রীতিমতো রেকর্ড।

মুখের গঠন একটু আলাদা। ওপরের ঠোঁট নিচেরটিকে ঢেকে রাখে, ফলে মুখটি থাকে মাথার নিচের দিকে কিছুটা বাঁকা। কারণ সহজ। এই মাছ নদীর তলায় খাবার খোঁজে, তাই মুখও সেদিকেই তাকিয়ে। প্রিয় খাবার পানির নিচের চিংড়ি ও পোকার লার্ভা। মাঝেমধ্যে ওপরে উঠে এসে উড়ন্ত পোকাও খেয়ে নেয়, কিন্তু আসল ভোজ চলে পানির নিচে।

একটি মজার দিক হলো এর নামের উৎস। ‘থাইম্যালাস’ শব্দটি এসেছে গন্ধ থেকে। তাজা ধরা গ্রেলিং থেকে থাইম গাছের মতো একরকম গন্ধ আসে। কেউ কেউ আবার বলেন, সেটি শসার গন্ধের কাছাকাছি লাগে। একটি মাছের নিজের গন্ধ থাকতে পারে, এটিই–বা কম অদ্ভুত কী!

বসন্তকালে এই মাছের জীবনে আসে নতুন একটি অধ্যায়। ডিম পাড়ার সময় পুরুষ মাছ স্ত্রী মাছের চারপাশে ঘুরঘুর করতে থাকে মনোযোগ কাড়ার চেষ্টায়।

এই মাছ থাকার জায়গা নিয়ে বেশ খুঁতখুঁতে। চাই পরিষ্কার, ঠান্ডা ও তরতরিয়ে বয়ে চলা পানি। ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্স, এমনকি রাশিয়ার ইউরাল পাহাড় পর্যন্ত এর বিস্তৃতি। স্কটল্যান্ডের টে আর আর্ন নদী, ইংল্যান্ডের ইচেন আর ইডেন—এসব জায়গা শিকারিদের কাছে তীর্থস্থানের মতো। দক্ষিণ ইউরোপের গরম আবহাওয়ায় আবার একে খুঁজেই পাওয়া যায় না।

এবার একটু মন খারাপ করা একটি গল্প। একসময় এই সুন্দর মাছটিকেই শত্রু ভাবা হতো। স্কটল্যান্ডের স্যামন নদীগুলোয় গ্রেলিংকে উপদ্রব মনে করে জল থেকে তুলে ফেলে দেওয়া হতো। ধারণা ছিল, ট্রাউটের খাবার আর জায়গা কেড়ে নিচ্ছে সে। বহু বছর পর গবেষণায় ধরা পড়ল আসল সত্য। দুটি মাছ আসলে আলাদা খাবার খায়, আলাদা জায়গায় থাকে। কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়।

সেই ভুল ভাঙার পর থেকে বদলে গেছে গ্রেলিংয়ের কপাল। অক্টোবর থেকে মার্চ যখন আইন করে ট্রাউট ধরা বন্ধ থাকে শীতকালে, তখনই শিকারিদের আসল লক্ষ্য হয়ে দাঁড়ায় এই মাছ। দল বেঁধে চলে গ্রেলিং। তাই একটি চোখে পড়লে বুঝে নিতে হয়, আশপাশে আরও আছে।

এত কদরের পরও সব জায়গায় ভাগ্য সুপ্রসন্ন নয়। বাল্টিক সাগর অঞ্চলে এখন বিপন্নের তালিকায় এই মাছের নাম উঠে গেছে। বার্ন কনভেনশন নামের একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় চলছে রক্ষার চেষ্টা।

একটি কাজিনও আছে এর, আর্কটিক গ্রেলিং। আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে আছে সেই প্রজাতি। দুজনকে আলাদা করার সহজ উপায় হলো পাখনার কাঁটা গুনে দেখা। ইউরোপীয় গ্রেলিংয়ের পিঠের পাখনায় পাঁচ থেকে আটটি, আর পায়ুর পাখনায় তিন–চারটি কাঁটা থাকে। আর্কটিক প্রজাতির শরীরে এই কাঁটাগুলো একদমই নেই।

পরের বার নদীর পানিতে চোখ পড়লে খেয়াল রেখো। হয়তো ঠিক সামনে দিয়েই সাঁতরে যাচ্ছে সেই রাজকন্যা, গায়ে থাইমের ঘ্রাণ ও পিঠে পালতোলা নৌকার মতো পাখনা।

সূত্র: অন–স্ট্রিম গাইড
শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

২৩ জুলাই, ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

২৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২৩ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

২৩ জুলাই, ২০২৬
বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

লাইফ সাইকেল

২৩ জুলাই, ২০২৬
লাইফ সাইকেল

মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

২৩ জুলাই, ২০২৬
মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

ANB24 লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?

আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২৯ রবীউস সানী, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --
1
রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

2
ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ

ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ

3
মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর

মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর

4
চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

5
ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

6
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

7
রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

8
(no title)

(no title)

9
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

10
বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

ANB24 লাইভ টিভি