মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

00:00
00:00
বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে “বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)”-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬ গঠন করা হয়েছে।

  • ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বি.অ.গ.প্র.স.প/২৬-০০১ স্মারকে এক বছরের জন্য সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশারকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই কমিটিতে মোঃ সরওয়ার হোসেন মোল্লাকে আহ্বায়ক এবং মোহাম্মদ নাজমুল হককে সদস্য সচিব করা হয়েছে।

  • সাংবাদিক মোঃ শাহজাহান বাশার দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি, দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার, সময় এডিশন নিউজ-এর নির্বাহী সম্পাদক এবং দৈনিক ঢাকার বার্তা অনলাইন নিউজ-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ দেশের বিভিন্ন অঞ্চলের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহ্বায়ক কমিটির মেয়াদকালে দেশের বিভিন্ন প্রান্তের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা, সংগঠনের কার্যক্রম সুসংগঠিত করা এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

  • যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোঃ শাহজাহান বাশার বলেন, অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের পেশাগত স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে তিনি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

  • নবগঠিত বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)দেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
শেয়ার:
Mehnaz it
Mehnaz it সুপার এডমিন
mehnazitbd@gmail.com

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী।

২২ সেপ্টেম্বর, ২০২৬
দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী।

বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

২২ সেপ্টেম্বর, ২০২৬
বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

পরিত্যক্ত জমি থেকে জনপদ ব্রাহ্মণপাড়ায় কলেজপাড়া র গল্প মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা

২২ সেপ্টেম্বর, ২০২৬
পরিত্যক্ত জমি থেকে জনপদ ব্রাহ্মণপাড়ায় কলেজপাড়া র গল্প মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা

বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

২১ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বাংলা সন: ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১২ রবীউস সানী, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --