মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

রামগড় বিজিবির পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

00:00
00:00
রামগড় বিজিবির পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ



মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ২০২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।


বৃহস্প্রতিবার ২৪ সেপ্টেম্বর দুপুড়ে তৈচালাপাড়া ৪৩ বিজিবির জোন সদরের বাস্কেটবল মাঠে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও পুরষ্কার বিতরন করেন রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি। 


এসময় তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, এই ধারাবাহিকতায় রামগড় জোন সদর কর্তৃক পরিচালিত রামগড় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের মাঝে বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণার্থীগণ এই প্রশিক্ষণ গ্রহণ করে ব্যক্তিগত জীবনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন। রামগড় বিজিবি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ।


এতে আরো উপস্থিত ছিলেন বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার:
Mohammad Mahamudul
Mohammad Mahamudul সুপার এডমিন

"প্রকাশক, anb24.net,"

01317652103

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বাংলা সন: ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১২ রবীউস সানী, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --