মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

গুন্ডা পাঠিয়ে আন্দোলন ভণ্ডুল করতে চায় বিজেপি: অভিজিৎ দিপকে

00:00
00:00
গুন্ডা পাঠিয়ে আন্দোলন ভণ্ডুল করতে চায় বিজেপি: অভিজিৎ দিপকে

ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, আন্দোলনকে অস্থিতিশীল ও উসকে দিতে বিজেপি বাইরের লোকজন পাঠাচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে আন্দোলন ভণ্ডুল করার জন্য বাইরে থেকে লোকজন আনা হচ্ছে। আমরা এক মাস ধরে এখানে অবস্থান করছি। এই এক মাসে এমন কোনো ঘটনা ঘটেনি। ক...

ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, আন্দোলনকে অস্থিতিশীল ও উসকে দিতে বিজেপি বাইরের লোকজন পাঠাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে আন্দোলন ভণ্ডুল করার জন্য বাইরে থেকে লোকজন আনা হচ্ছে। আমরা এক মাস ধরে এখানে অবস্থান করছি। এই এক মাসে এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আন্দোলন বড় হওয়ার পর এখন বিজেপি পরিকল্পিতভাবে গুন্ডাদের পাঠিয়ে পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টা করছে।

দিপকের দাবি, আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করা এবং বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার উদ্দেশ্যেই এসব ব্যক্তি পাঠানো হয়েছে। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং সংসদে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।

প্রধানমন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।

মোদী আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার সময় রাজধানী দিল্লিতে ককরোজ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলোর নেতৃত্বে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ চলছিল। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালো হয়ে উঠেছে।

এদিকে, মোদীর ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানান লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লিখেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন আপনি। আপনি দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি দখল ও ধ্বংস হতে দিয়েছেন, বরং এর জন্য দায়ীদেরই রক্ষা করেছেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

২৩ জুলাই, ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

২৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২৩ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

২৩ জুলাই, ২০২৬
বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

লাইফ সাইকেল

২৩ জুলাই, ২০২৬
লাইফ সাইকেল

মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

২৩ জুলাই, ২০২৬
মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বাংলা সন: ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ১২ রবীউস সানী, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --