সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
পোর্টাল: anb24.net | প্রিন্টের সময়: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৯ এএম
বিশ্বকাপে মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় দল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছে যে, ভুয়া ছবি, সম্পাদিত ভিডিও এবং ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর বিরুদ্...
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় দল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছে যে, ভুয়া ছবি, সম্পাদিত ভিডিও এবং ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এএফএ।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ তাদের আইনজীবীদের মাধ্যমে সম্ভাব্য মানহানির মামলা করার বিষয়টি খতিয়ে দেখছে। বিশেষ করে এক্স (সাবেক টুইটার) এবং মেটা-র বিভিন্ন প্ল্যাটফর্মে যারা বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়েছে বা সেগুলোকে আরও ছড়িয়ে দিয়েছে, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমানে এএফএ সম্ভাব্য আইনি পদক্ষেপের আগে যতটা সম্ভব প্রমাণ সংগ্রহের কাজ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশিত হাজার হাজার পোস্ট, ছবি ও ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে যদি মানহানিকর বা ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য প্রচারের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
বিশ্বকাপ চলাকালীন এবং ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে নানা ধরনের অভিযোগ ছড়িয়ে পড়ে। অনেক পোস্টে সম্পাদিত ছবি, প্রসঙ্গবিহীন ভিডিও এবং যাচাইবিহীন দাবি ব্যবহার করে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে মনে করছে এএফএ।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে, ২০২২ সালে বিশ্বকাপ জয়ের সময় যে আর্জেন্টিনা দল বিশ্বজুড়ে ব্যাপক সমর্থন পেয়েছিল, ২০২৬ বিশ্বকাপের পর সেই একই দলকে ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রেফারিং, মাঠের আচরণ এবং ম্যাচ-পরবর্তী কিছু ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আরও তীব্র হয়েছে।
তবে অনেক বিশ্লেষক মনে করছেন, আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তটি নতুন এক বিতর্কের জন্ম দিতে পারে। অতীতেও বিভিন্ন বিশ্বকাপে অনেক দল পক্ষপাতিত্ব, বিতর্কিত রেফারিং কিংবা বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগের মুখে পড়েছে। কিন্তু এসব অভিযোগের জেরে কোনো জাতীয় ফুটবল ফেডারেশন ব্যাপক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে; এমন নজির খুবই বিরল।
সমালোচকদের মতে, ভুয়া তথ্য ছড়ানো অবশ্যই অপরাধ এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে সাধারণ সমালোচনা, মতামত এবং ফুটবলভিত্তিক আলোচনা যেন আইনি ঝুঁকির মুখে না পড়ে, সেদিকেও সতর্ক থাকা জরুরি। এতে অনলাইনে ফুটবল নিয়ে ভক্তদের স্বাভাবিক মত প্রকাশ ও অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে।
এদিকে এএফএ-র ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, সংস্থাটির লক্ষ্য সাধারণ সমালোচকদের লক্ষ্যবস্তু করা নয়; বরং পরিকল্পিতভাবে ভুয়া তথ্য, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে আর্জেন্টিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা। বিশ্বকাপ ফাইনালের আবেগময় পরাজয়ের পর পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকলেও, অনেকেরই আশা সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা কমবে এবং বিষয়টি আরও ভারসাম্যপূর্ণভাবে সমাধানের দিকে এগোবে।
আরআর/এমএমআর
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্যাপন
২৩ জুলাই, ২০২৬বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত
২৩ জুলাই, ২০২৬রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৩ জুলাই, ২০২৬বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন
২৩ জুলাই, ২০২৬লাইফ সাইকেল
২৩ জুলাই, ২০২৬মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার
২৩ জুলাই, ২০২৬ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
বিশ্বকাপে মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় দল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছে যে, ভুয়া ছবি, সম্পাদিত ভিডিও এবং ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর বিরুদ্...
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে