সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: anb24.net | প্রিন্টের সময়: ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:১৩ এএম
১৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২৭ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২১ অক্টোবর সেলাঙ্গর রাজ্যের সেপাংয়ে অবস্থিত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে তাদের নিজ দেশে পাঠানো হয়।
মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দিদের নিজ দেশে ফেরত পাঠানোর এ কার্যক্রম পরিচালনা করে তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগের প্রত্যাবাসন ইউনিট। এ কাজে সহযোগিতা করে আজিল অভিবাসন নিয়ন্ত্রণ ডিপোর একটি দল। প্রত্যাবাসন করা ২৭ জনই পুরুষ। তাদের বয়স ১৯ থেকে ৫০ বছরের মধ্যে।
ফেরত পাঠানো বন্দিদের মধ্যে ১৬ জন বাংলাদেশের নাগরিক। এছাড়া ইন্দোনেশিয়ার ৭ জন, ভারতের দুজন, পাকিস্তানের একজন এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসনের আগে সংশ্লিষ্ট বন্দিদের সবার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা নিজ নিজ সাজা ভোগ করেছেন। পাশাপাশি মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইনের বিধান অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।
তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বন্দিদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম সুশৃঙ্খল, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে তারা অঙ্গীকারবদ্ধ। এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার কি নিজস্ব নিউজ পোর্টাল দরকার?
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যমালদ্বীপে অবৈধভাবে ডলার কেনাবেচার অভিযোগে আটক, ভারতীয় ও বাংলাদেশি,
২১ অক্টোবর, ২০২৬মালদ্বীপে অবৈধভাবে ডলার কেনাবেচার অভিযোগে আটক, ভারতীয় ও বাংলাদেশি,
২১ অক্টোবর, ২০২৬মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগ, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৫ অক্টোবর, ২০২৬মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর
১০ অক্টোবর, ২০২৬হুলোহুলো মালে উপসাগরে সাঁতার কাটতে গিয়ে চীনা পর্যটক নিখোঁজ
২৮ সেপ্টেম্বর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
১৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।