anb24.net
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় স্টিলারের ইঞ্জিন চুরি,আতঙ্কে কৃষকরা


নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ভাটোপাড়া গ্রামে জমিতে রাখা একটি স্টিলার মেশিনের ইঞ্জিন খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর রাতের কোন একসময় এ চুরির ঘটনা ঘটে। পরপর একই ধরনের চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


ভুক্তভোগী কৃষক মোহাম্মদ রুহুল আমিন শেখ ভাটোপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোহাম্মদ আরোজ আলী শেখ।

রুহুল আমিন জানান,চুরির আগের দিন বুধবার তিনি নিজের জমিতে ওই স্টিলার মেশিন দিয়ে চাষাবাদ করেন। কাজ শেষে মেশিনটি জমিতেই রেখে বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আবার জমিতে গিয়ে দেখেন, স্টিলার মেশিনটি থাকলেও এর গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিনটি নেই। দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ইঞ্জিনটি খুলে নিয়ে গেছে।


তিনি আরও জানান, চুরি হওয়া ইঞ্জিনটি পুরোনো হলেও বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। এ ঘটনায় তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন।

এদিকে এলাকায় এ ধরনের চুরির ঘটনায় অন্যান্য কৃষকের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় কৃষক মো. সাখাওয়াত প্রাং বলেন, তাঁদেরও এ ধরনের অনেক স্টিলার মেশিন রয়েছে। জমিতে চাষাবাদের পর অনেক সময় মেশিনগুলো জমিতেই রেখে আসতে হয়। এভাবে চুরি চলতে থাকলে আশপাশের এলাকার কৃষকরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,এর মাত্র সাত দিন আগেও নওগাঁ জেলার আত্রাই উপজেলার থলওলমা গ্রামে একই কায়দায় একটি কৃষিযন্ত্র চুরির ঘটনা ঘটে। পরপর কাছাকাছি এলাকায় এ ধরনের চুরির ঘটনায় কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
কৃষকদের আশঙ্কা, এভাবে কৃষিযন্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হতে থাকলে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণও বাড়বে। তাই চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত,চুরি হওয়া ইঞ্জিন উদ্ধার এবং কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনোয়ার জাহান জানান,ভাটোপাড়ায় পাওয়ার টিলারের ইঞ্জিন চুরির বিষয়টি তাঁকে জানানো হয়নি। কৃষকদের ব্যবহারের পর কৃষিযন্ত্র ও ইঞ্জিন নিরাপদ স্থানে নিজেদের হেফাজতে রাখার পরামর্শ দেন তিনি। তাঁর মতে,কৃষকের ব্যবহৃত সব যন্ত্রপাতি বা মালামাল পাহারা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কৃষকদের দাবি,কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে অভিযোগ, দীর্ঘদ

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

ধর্মীয় উগ্রবাদ রোধে কার্যকর পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় আসতে

9

চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফ

10

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মা ও প্রসূতি ম

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

কুশখালী বাজারে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আন

20