মোঃ শাহজাহান বাশার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা, বারবার কারা নির্যাতিত নেতা ও বাকশীমূল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ করেও দলের আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পিছপা হননি বলে তাঁর সমর্থকদের দাবি।

বাকশীমূল ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ এবং সকলের প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত মোঃ হুমায়ুন কবির। সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যাশা নিয়ে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সমর্থন নিয়ে বাকশীমূল ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।

তাঁর মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। এখন দলীয় মনোনয়ন পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।