মোঃ শাহজাহান বাশার
দেশের লজিস্টিকস ও পণ্য বিতরণ খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নিপ্পন পেইন্ট বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেয়েছে রেডএক্স লজিস্টিকস। প্রতিষ্ঠানটির লজিস্টিকস ও ডিস্ট্রিবিউশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রেডএক্সকে অন্যতম সেরা সেবা অংশীদার হিসেবে এই স্বীকৃতি দেওয়া হয়।

সম্প্রতি নিপ্পন পেইন্ট বাংলাদেশের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রেডএক্সের প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নিপ্পন পেইন্ট বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড অ্যাডমিন প্রধান খালিদ আহমেদ সিদ্দিকী, জেনারেল ম্যানেজার রাজেশ সরকার, ফাইন্যান্স প্রধান সালাহউদ্দিন মাহমুদ এবং মার্কেটিং প্রধান রবিন রব্বানী।

অন্যদিকে, রেডএক্সের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ক্লায়েন্ট অ্যাকুইজিশন লিড সাজ্জাদ হোসেন এবং অপারেশনস লিড জাকির হোসেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি নিপ্পন পেইন্ট বাংলাদেশ ও রেডএক্সের মধ্যকার পেশাদার অংশীদারত্ব এবং কার্যকর লজিস্টিকস সেবা প্রদানের ক্ষেত্রে রেডএক্সের ভূমিকার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ দেশের লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।