মোঃ শাহজাহান বাশার

দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ লক্ষ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান জনাব আবদুল হাই সরকার।

মতবিনিময় সভায় দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও ব্যাংকিং খাতের সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।