মোঃ শাহজাহান বাশার 
ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভূল্লী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া এলাকায়।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।