সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: anb24.net | প্রিন্টের সময়: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:২৪ এএম
চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব
সাড়া না পেয়ে ভিকটিমকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
সাড়া না পেয়ে ভিকটিমকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রামে এক স্কুলছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে হাফেজ মিয়া (৪২) নামের স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের উত্তরপাড়ায়। অভিযুক্ত হাফেজ মিয়া ওই গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে ও স্থানীয় ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেছেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাফেজ মিয়া তার নিজ বাড়ির প্রবাসী চাচাতো ভাইয়ের মেয়ে সোনিয়া আক্তার (ছদ্মনাম) স্থানীয় চাঁন্দকরা এসএ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে নানান অঙ্গভঙ্গি দেখিয়ে ও বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভনে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি ওই স্কুল ছাত্রী তার পরিবারকে জানালে তারা হাফেজ মিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এবং ভবিষ্যতে এমন ঘটনা না করার বিষয়ে সর্তক করে। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং ভুক্তভোগি ওই ছাত্রী সহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি সহ নানান ভাবে হয়রানি করতে থাকে। পরবর্তীতে সে কৌশলে ওই স্কুলছাত্রীর পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনেও বিরক্ত করা শুরু করে। এরই মাঝে সম্প্রতি হাফেজ মিয়া পূনরায় ফোন করে ছাত্রীকে রাতে নিজ বাড়ির পিছনে একা দেখা করতে বলে। ফোনে কথোপথনের বিষয়টি ছাত্রী তার মায়ের সহযোগীতায় রেকর্ড করে রাখে। পরবর্তীতে কল রেকর্ডের প্রমাণসহ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে অভিযুক্ত হাফেজ মিয়া ও তার পরিবার কেনো এগুলো বাহিরের মানুষদের জানিয়েছে; এমন কথা বলে স্কুল ছাত্রী ও তার পরিবারের লোকজনের উপর হামলার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সকালে অভিযুক্ত হাফেজ মিয়া, তার স্ত্রী লাকি বেগম ও মেয়ে উর্মি আক্তারসহ অজ্ঞাতনামা কয়েকজন বখাটেসহ ওই স্কুল ছাত্রীকে প্রকাশ্যে প্রাণনাশ এবং ভবিষ্যতে স্কুলে যেতে পারবেনা বলেও হুমকি দিতে থাকে। পরবর্তীতে তারা স্কুল ছাত্রীদের পরিবারসহ একই বাড়ির একাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় অভিযুক্ত হাফেজ মিয়াকে প্রধান আসামী, স্ত্রী লাকি বেগম, মেয়ে উর্মী আক্তারের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে অভিযুক্ত হাফেজ মিয়া বলেন, তাদের পরিবারে সাথে আমাদের দীর্ঘদিনের পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। অডিও রেকর্ড আছে বললে, তিনি ঘাবড়ে গিয়ে বলেন, আমি তাকে পারিবারিক কারণে এমনিতেই কথা বলতে ডেকেছিলাম।
অভিযোগের বিষয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়ে শনিবার (০৩ অক্টোবর) সকালে সরেজমিনে তদন্ত করেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন
১০ অক্টোবর, ২০২৬কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন
১০ অক্টোবর, ২০২৬(no title)
০৯ অক্টোবর, ২০২৬বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে
০৯ অক্টোবর, ২০২৬বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা
০৯ অক্টোবর, ২০২৬বুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু
০৭ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব
সাড়া না পেয়ে ভিকটিমকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।