সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ এএম
নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ
আদালতে নারী আইনজীবীর মাথা ফাটানো গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত সুপারিশ আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে।...
আদালতে নারী আইনজীবীর মাথা ফাটানো গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত সুপারিশ আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শ পেলেই তাকে সংযুক্ত করা হবে।
এর আগে গত মঙ্গলবার গোপালগঞ্জে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে মাথা ফেটে যায় এক শিক্ষানবিশ নারী আইনজীবীর। আদালত চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আইনজীবীরা আদালত বর্জন করায় বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়া আদালত চলাকালে বেঞ্চের পেছন দিকে আইনজীবীদের কথা বলতে দেখে কাচের পেপারওয়েট ছুড়ে মারেন। পেপারওয়েটটি শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লাগে। এতে তার মাথা ফেটে যায়।
তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান তীব্র ক্ষোভ ও বিচারকের এমন ব্যবহার অনাকাক্ষিত বলে উল্লেখ করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম নিন্দা জানিয়ে এ ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানান। এ বিষয়ে জানতে বিচারক মো. সুজন মিয়ার মোবাইল ও হোয়াটসঅ্যাপে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যরাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা
৭ ঘণ্টা আগেসুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
০৮ অক্টোবর, ২০২৬সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার
০৭ অক্টোবর, ২০২৬দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
০৫ অক্টোবর, ২০২৬সরকারি তালিকায় মসজিদের নাম, তবু সম্মানি ভাতার তালিকায় নেই—কেন?
০১ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET