google.com, pub-6637782159842896, DIRECT, f08c47fec0942fa0

মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামোয় ৮১৫ কোটি টাকার প্রকল্প , সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ : বাণিজ্যমন্ত্রী

00:00

মোঃ শাহজাহান বাশার

হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় জেলার বিভিন্ন এলাকায় নতুন সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়ক পুনর্বাসনের কাজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, হবিগঞ্জের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৮১৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন হলে জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি সেগুলোর যথাযথ ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও ক্লাবগুলোকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি স্থানীয় সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেন মন্ত্রী। পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে প্রশাসন ও পুলিশের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পূজা উদযাপনে কোনো সমস্যা বা অভিযোগ দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

একই সভায় হবিগঞ্জের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মো. শাম্মী আক্তার এবং হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহামদ আলী মুকিব। এছাড়া পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ জেলার আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নকারী বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। 

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

১০ অক্টোবর, ২০২৬
ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

১০ অক্টোবর, ২০২৬
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

(no title)

০৯ অক্টোবর, ২০২৬
(no title)

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

০৯ অক্টোবর, ২০২৬
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

০৯ অক্টোবর, ২০২৬
বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

বুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু

০৭ অক্টোবর, ২০২৬
বুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু

ANB24 লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?

আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২৯ রবীউস সানী, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --
1
রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা

2
ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ

ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ

3
মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর

মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর

4
চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

5
ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন

6
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন

7
রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

8
(no title)

(no title)

9
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

10