সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: anb24.net | প্রিন্টের সময়: ১২ অক্টোবর, ২০২৬, ০৫:১২ এএম
ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তার দাবি, ইরান এখনো যথেষ্ট মূল্য দেয়নি। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি একটি ব্যাপক হামলার কথা বিবেচ...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তার দাবি, ইরান এখনো যথেষ্ট মূল্য দেয়নি।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি একটি ব্যাপক হামলার কথা বিবেচনা করছি। আগের যে কোনো সময়ের চেয়ে বড়। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। আমরা পুরোপুরি প্রস্তুত।
তবে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের বড় ধরনের পরিণতি হতে পারে। একই সঙ্গে জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং এ বিষয়ে কোনো সময়সীমাও নির্ধারণ করা হয়নি।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি আহ্বান জানালে ইসরায়েল দুই মিনিটের মধ্যেই অভিযানে যোগ দেবে। তবে তিনি যোগ করেন, আমাদের কারও প্রয়োজন নেই।
এছাড়া ট্রাম্প বলেন, ইসরায়েল হামলায় অংশ নিলে তারও পরিণতি হতে পারে, যা ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, ইরানের কর্মকর্তারা আলোচনায় আগ্রহী হলেও বর্তমানে কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নন।
সূত্র: কালবেলা
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ
৬ ঘণ্টা আগেরাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা
১০ অক্টোবর, ২০২৬সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
০৮ অক্টোবর, ২০২৬সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার
০৭ অক্টোবর, ২০২৬দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
০৫ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET