ঢাকায় হাজী জসিম উদ্দিন জসিমকে কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্তিতে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ শাহজাহান বাশার
সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়নপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক *হাজী জসিম উদ্দিন জসিম ভাই*-এর সম্মানে ঢাকায় এক সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, শাহরিয়ার হোসেন (লিমন), বুড়িচং উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক

২ নং বাকশীমূল ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনন্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর *ভূঁইয়া মানশন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০* ঠিকানায়।
গত *৯ নভেম্বর ২০২৫, রবিবার*, সন্ধ্যা ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি *হারুন রশীদ*।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী *হাজী জসিম উদ্দিন জসিম ভাই*।

এসময় আরও উপস্থিত ছিলেন—কালিকাপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী *মিজানুর রহমান, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি **মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা **নজির কাজি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক **এডভোকেট দিদারুল আলম, বিএনপি নেতা **গিয়াস উদ্দিন, বুড়িচং যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী **মাহবুব আলম, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি **হারুন রশীদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি **গোলাম ফারুক, **কাজি উজ্জ্বল, যুবদল নেতা **হারিজ মিয়া, যুবদল নেতা **সাইফুল ইসলাম, যুবদল নেতা **ফুয়াদ হাসান*, এবং ঢাকাস্থ বাকশীমূল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন **জিয়া মঞ্চের সহকারী মহাসচিব মোঃ নাজমুল হক আখন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন— হাজী জসিম উদ্দিন জসিম ভাই একজন নির্লোভ, যোগ্য ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা।
তারা তাঁকে আগামী *ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী* করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন জসিম ভাই বলেন আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলাকে একটি *মডেল অঞ্চল* হিসেবে সারা দেশে পরিচিত করব। কুমিল্লা-বাগড়া সড়কের সংস্কার কাজ আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনেছি। ইনশাআল্লাহ আগামী এক-দুই মাসের মধ্যেই *৮৫ ফুট প্রশস্ত করে* উন্নয়নকাজ শুরু হবে।”

তিনি আরও বলেন—বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় কোনো ধরনের রাজনৈতিক হানাহানি বা বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রয়াত সকল নেতৃবৃন্দ যেভাবে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন ধরে রেখেছেন, আমিও ইনশাআল্লাহ সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখব।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে *মিলাদ ও মোনাজাত* অনুষ্ঠিত হয়।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন *শাহাপুরি হজ্ব কাফেলার স্বত্বাধিকারী মাওলানা মিজানুর রহমান*।
দোয়ার মাধ্যমে দেশ, জাতি ও দলের সকল নেতাকর্মীর কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে *বুড়িচং উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন (লিমন)*-এর তত্ত্বাবধানে নৈশভোজের আয়োজন করা হয়।
অতিথি ও নেতৃবৃন্দকে বিদায় জানিয়ে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।