
মালদ্বীপে ফেব্রুয়ারি মাসে ২৮.৮শতাংশ বৃদ্ধিপেয়েছে পর্যটন আগমন। চলতি মাসে এ পর্যন্ত এক লাখের বেশি পর্যটক মালদ্বীপে এসেছেন।
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪৭৮ জন পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছে । যা গত বছরের একই সময়ে ভ্রমণকরা পর্যটকের তুলনায় ২৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মালদ্বীপে এ বছর এখন পর্যন্ত মোট ২৮৭৯৭৭ পর্যটক ভ্রমণ করেছে যা গত বছরের একই সময়ে ভ্রমণ করা পর্যটকের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ বছর এখন পর্যন্ত প্রতি মাসে পর্যটকদের আগমন
পরিসংখ্যান দেখা যায় যে মালদ্বীপে এখন প্রতিদিন গড়ে ৬৪১৫ পর্যটক ভ্রমণে আসে। এবং পর্যটকরা গড়ে ৮ দিন মালদ্বীপে থাকে। এ বছর এখন পর্যন্ত মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক এসে রাশিয়া থেকে।






